|
| |
রবিবার, ০১ নভেম্বর, ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

শীতে রাতে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ পিএম
৩২৩ পঠিত
শীতে রাতে ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চায় মালিক সমিতি
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
শীত মৌসুমকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে এ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি। রোববার (১ নভেম্বর) এ বিষয়ে বিদ...

শীত মৌসুমকে সামনে রেখে রাজধানীসহ সারা দেশের মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি এবং ব্যবসা-বাণিজ্য সচল রাখার স্বার্থে এ সময়সীমা বাড়ানোর অনুরোধ জানিয়েছে সংগঠনটি।

রোববার (১ নভেম্বর) এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী বরাবর একটি চিঠি দিয়েছে মালিক সমিতি। সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন স্বাক্ষরিত ওই চিঠিতে শীত মৌসুমে ব্যবসা-বাণিজ্যের পরিস্থিতি বিবেচনায় নিয়ে দোকানপাট খোলা রাখার সময় এক ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়ার অনুরোধ জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট কখনো সন্ধ্যা ৬টা, কখনো সন্ধ্যা ৭টা এবং বর্তমানে রাত ৮টার মধ্যে বন্ধ করে আসছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন ধরে এভাবে ব্যবসা পরিচালনায় বিঘ্ন ঘটছে। বিশেষ করে দোকানগুলোতে ক্রেতার উপস্থিতি কমে যাওয়ায় বেচাকেনা ব্যাহত হচ্ছে। ঢাকার দুটি বড় মার্কেট বেশ কয়েক দিন ধরে বন্ধ রয়েছে। এ ছাড়া আরও অনেক মার্কেট বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এতে ব্যবসায়ীদের অবস্থা খুবই করুণ ও সংকটাপন্ন।

এতে আরও বলা হয়, বর্তমানে বিদ্যুৎ সংকট কমে এসেছে। পাশাপাশি শীত মৌসুম শুরু হতে যাচ্ছে। এ সময়ে ব্যবসা-বাণিজ্য কিছুটা ভালো হয়। তাই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের সমস্যা বিবেচনায় নিয়ে তাদের ব্যবসা টিকিয়ে রাখার স্বার্থে এখন থেকে রাত ৮টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত মার্কেট, বিপণিবিতান ও দোকানপাট খোলা রাখার ঘোষণা দেওয়ার জন্য মন্ত্রীর নির্দেশনা চেয়েছে সংগঠনটি।

সূত্র: নতুন আরএসএস সোর্স