জাবি ছাত্রীকে হেনস্তা, ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
গণমাধ্যম ডেক্স
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৪তম আবর্তনের এক ছাত্রীকে বাসে হেনস্তা ও দুর্ব্যবহারের অভিযোগে ইতিহাস পরিবহনের ১২টি বাস আটক করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (২ নভেম্বর) দুপুরে এ ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসগুলো আটক করেন। এ সময় অভিযুক্ত বাসকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
ভুক্তভোগী ছাত্রীর অভিযোগ, গতকাল রোববার ক্যাম্পাস থেকে বাসায় যাওয়ার উদ্দেশে তিনি একটি বাসে ওঠেন। তবে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বাসা থেকে ফোন করে তাকে পুনরায় ক্যাম্পাসে ফিরে আসতে বলা হয়। পরে রাস্তা পার হয়ে তিনি ইতিহাস পরিবহনের একটি বাসে ওঠেন।
ওই ছাত্রী জানান, হেমায়েতপুর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার্থীদের নির্ধারিত ভাড়া ১০ টাকা হলেও বাসের কন্ডাক্টর তার কাছ থেকে ২০ টাকা আদায় করেন। পরে নির্ধারিত স্থানে বাস না থামিয়ে তাকে চলন্ত বাস থেকে নামতে বলা হয়। বাস থামানোর পর নামবেন জানালে কন্ডাক্টর তার সঙ্গে অসদাচরণ করেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি। এ সময় চিৎকার করলে কন্ডাক্টর আর এগোননি। বাস থেকে নামার পরও তাকে ও তার সঙ্গে থাকা আরেকজনকে উদ্দেশ করে গালিগালাজ ও খারাপ আচরণ করা হয় বলে জানান ওই ছাত্রী।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শায়লা শারমিন সেতু বলেন, ‘এ ধরনের ঘটনা নতুন নয়। প্রায়ই এমন অভিযোগ পাওয়া যাচ্ছে। বাস সংশ্লিষ্ট ব্যক্তিদের বারবার সতর্ক করার পরও একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। আমরা প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব এবং প্রয়োজনে পুলিশের সহায়তা নেব।’
সূত্র: কালবেলা
জাতীয় বিভাগের আরও খবর
-
১
ইউনাইটেডের প্রত্যাবর্তন, পিএসজির গোল উৎসব, বায়ার্ন-বার্সার সহজ জয়
জাতীয় -
২
ভিয়ারিয়ালকে গোলবন্যায় ভাসালো পিএসজি
খেলাধুলা -
৩
পাবনায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার
জাতীয় -
৪
পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক
সারাবাংলা -
৫
গণতন্ত্র ও বাংলাদেশে বিরোধী রাজনীতি
জাতীয় -
৬
রাফিনহা-ইয়ামালের দাপটে বড় জয় পেলো বার্সেলোনা
খেলাধুলা -
৭
মিথ্যা মামলা করায় বাদীকে ৭ দিনের কারাদণ্ড
জাতীয় -
৮
বড়দিন উদযাপনে চাওয়া হয়েছিল ২ কোটি, প্রধানমন্ত্রী দিলেন ৩ কোটি টাকা
জাতীয় -
৯
সংস্কার ঠেকানোর সফল বন্দোবস্ত
জাতীয় -
১০
চ্যালেঞ্জ আছে, কিন্তু জনগণের সরকার পরাজিত হবে না
জাতীয় -
১১
টিভিতে আজকের খেলা (৪ নভেম্বর, ২০২৬)
খেলাধুলা -
১২
স্প্যানিশ ফুটবলার হেসুস দে মিগেলের মৃত্যুর ঘটনার তদন্তে পুলিশ
জাতীয় -
১৩
হত্যার ৩ বছর পর সেফটি ট্যাংক থেকে প্রবাসীর দেহাবশেষ উদ্ধার, গ্রেপ্তার ৪
জাতীয় -
১৪
খুলনায় তাঁতি দল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেফতার, বহিষ্কার ছাত্রদল নেতা
সারাবাংলা -
১৫
মার্কিনিরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলে গিয়ে প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১১
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
ডেমো নিউজ
সারাবাংলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন