দক্ষিণ এশিয়ায় এলপিজির দামে শীর্ষে বাংলাদেশ, পুড়ছে মধ্যবিত্তের পকেট
গণমাধ্যম ডেক্স
দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে রান্নার কাজে ব্যবহৃত ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এখন আকাশছোঁয়া। প্রতিবেশী দেশগুলোর বাজারচিত্রের সঙ্গে তুলনা করলে দেখা যায়, এ অঞ্চলে রান্নার গ্যাসে সবচেয়ে বেশি অর্থ গুণতে হচ্ছে বাংলাদেশের সাধারণ ভোক্তাদের।
এতে করে জীবনযাত্রার বাড়তি ব্যয়ের যাঁতাকলে পড়ে দেশের সাধারণ মানুষ ও মধ্যবিত্তের বাজেটে মারাত্মক চাপ সৃষ্টি হয়েছে।
দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্যের দিক থেকে শীর্ষ স্থানটি এখন বাংলাদেশের দখলে।
গণমাধ্যমে উঠে আসা তথ্য অনুযায়ী বিভিন্ন দেশের বর্তমান মূল্যচিত্র নিম্নরূপ-
বাংলাদেশ: দক্ষিণ এশিয়ায় সর্বোচ্চ দামে এলপিজি কিনতে হচ্ছে বাংলাদেশের ভোক্তাদের। বর্তমানে এখানে প্রতি ১২ কেজি সিলিন্ডারের নির্ধারিত মূল্য পৌঁছাল রেকর্ড ২০৬০ টাকায়।
পাকিস্তান: তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা পাকিস্তানে এই সমপরিমাণ সিলিন্ডারের দাম ১৪৮৮ টাকা।
শ্রীলঙ্কা: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় ১২ কেজির প্রতিটি এলপিজি সিলিন্ডারের দাম রাখা হচ্ছে ১৩৯২ টাকা।
নেপাল: দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কার মতো হিমালয় কন্যা নেপালেও ১২ কেজি এলপিজির প্রতিটি সিলিন্ডারের দাম রাখা হচ্ছে সমান ১৩৯২ টাকা।
ভারত (কলকাতা): পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা বাজারে এলপিজির দাম এ অঞ্চলে সবচেয়ে কম, যেখানে ১২ কেজি সমমানের সিলিন্ডার বিক্রি হচ্ছে মাত্র ১০৮৮ টাকায়।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারের দোহাই দেওয়া হলেও প্রতিবেশী দেশগুলোর সাথে মূল্যের এই আকাশ-পাতাল ব্যবধান দেশের বাজারে দুর্বল তদারকি ও আমদানিনির্ভর ব্যবস্থাপনার ভঙ্গুর চিত্রটিই স্পষ্ট করে তুলছে।
সম্প্রতি বাজারের এমন চরম বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে জ্বালানি বিশেষজ্ঞ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সিনিয়র সহসভাপতি এম শামসুল আলম বলেছেন, আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তার সুফল দেশের ভোক্তারা পাচ্ছেন না, আবার আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে সাথে সাথে বিইআরসিও দেশে দাম বাড়িয়ে দিচ্ছে। এছাড়া সরকারিভাবে এলপিজির যে দাম নির্ধারণ করা হয়, তা কেবল কাগজ-কলমেই সীমাবদ্ধ থাকে; খুচরা বাজারে সেই নির্ধারিত দামে সিলিন্ডার পাওয়া যায় না।
তিনি আরও বলনে, বিইআরসি ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকির অভাব এবং আমদানিকারকদের সিন্ডিকেটের কারণেই আজ সাধারণ মানুষকে বাধ্য হয়ে বাড়তি দামে গ্যাস কিনতে হচ্ছে।
উল্লেখ্য, এলপিজি গ্যাসে এই অনিয়ন্ত্রিত মূল্যবৃদ্ধির ফলে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারগুলো চরম হিমশিম খাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক দর ও প্রতিবেশী দেশগুলোর বাজারের সাথে সামঞ্জস্য রেখে এলপিজির দাম পুনর্বিবেচনা এবং বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন সাধারণ ভোক্তারা।
সূত্র: নতুন আরএসএস সোর্স
জাতীয় বিভাগের আরও খবর
-
১
শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না
জাতীয় -
২
সচিবালয় স্থানান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে আগারগাঁওয়ে আবারও সড়ক অবরোধ শেকৃবি শিক্ষার্থীদের
জাতীয় -
৩
কানাডায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাতীয় -
৪
অন্য নারীকে নিয়ে মোটেলে গিয়েছিলেন ওন! স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন
জাতীয় -
৫
মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করবে সংসদীয় ককাস
জাতীয় -
৬
বাংলাদেশের জ্বালানি পরিবহনের নিরাপত্তায় ইরান ভূমিকা রাখতে পারে না: রাষ্ট্রদূত
জাতীয় -
৭
ত্রিপুরায় বিএসএফের ওপর স্থানীয় বাসিন্দাদের হামলা, আহত ৩, গ্রেপ্তার ৯
জাতীয় -
৮
‘নিরপেক্ষ মজুরি বোর্ড যৌক্তিক ও ন্যায্য মজুরি নির্ধারণ করবে’
অর্থনীতি -
৯
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সেরা কর্মী যাঁরা
জাতীয় -
১০
কটিয়াদীতে মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, মারধর
জাতীয় -
১১
কিআ মিটিং ১১৫: অংশ নেবে যেভাবে
জাতীয় -
১২
চিকিৎসার জন্য ঢাকায় এসে এখনো আতঙ্কিত সেই মা-ছেলে
জাতীয় -
১৩
ডিসেম্বরের মধ্যেই পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি ঘোষণা: মাহদী আমিন
জাতীয় -
১৪
রফতানি ব্যাহত, কারখানায় আগুন: কতটা ক্ষতির মুখে পোশাকশিল্প?
অর্থনীতি -
১৫
সংযোগ বিচ্ছিন্ন করায় পল্লী বিদ্যুতের দুই কর্মীকে পিটিয়ে জখম
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
৯
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
১০
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১১
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১২
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৩
Test Sports News 3
খেলা -
১৪
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১৫
মোবাইল ব্যাংকিং এ প্রতারণা এড়াতে নতুন পিন সুরক্ষাব্যবস্থা
তথ্য-প্রযুক্তি
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন