ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করায় বন্ধুকে খুন, প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কুয়েতি আদালতের
গণমাধ্যম ডেক্স
স্ত্রীর ছবি ফেসবুকে পোস্ট করার পর তা সরিয়ে নিতে অস্বীকৃতি জানানোয় এক বন্ধুকে হত্যা করেছেন প্রবাসী বাংলাদেশি। এ ঘটনায় কুয়েতের ফৌজদারি আদালত ওই বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি নিয়ে বিরোধের জেরে পূর্বপরিকল্পনা অনুযায়ী বন্ধুকে খুন করেন ওই প্রবাসী। ওই ঘটনায় দায়ের হত্যা মামলায় অভিযুক্ত ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে গত মঙ্গলবার ফৌজদারি আদালত মৃত্যুদণ্ডের রায় দেন।
কুয়েতের প্রসিকিউটররা জানান, ভুক্তভোগী বন্ধু ওই প্রবাসী বাংলাদেশির স্ত্রীর ব্যক্তিগত ছবি ফেসবুকে শেয়ার করেন। বারবার বলা সত্ত্বেও তা মুছে ফেলতে তিনি অস্বীকৃতি জানান। এরপরই আসামি ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে ওই বন্ধুকে এই হত্যা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ওই ব্যক্তি কর্মস্থলের ভেতরে আছেন নিশ্চিত হওয়ার পর প্রবাসী ব্যক্তি একটি ছুরি নিয়ে বাইরে ওত পেতে থাকেন।
ভুক্তভোগী ব্যক্তি বাইরে আসামাত্রই আসামি তাঁর ওপর হামলা চালান। তাঁর মাথা ও শরীরে বারবার ছুরিকাঘাত করেন। এই আঘাতের ফলেই তাঁর মৃত্যু হয়।
আদালতের বিচার চলাকালে মামলার আসামি প্রবাসী ওই ব্যক্তি তাঁর অপরাধ স্বীকার করে জানান, বিরোধ তৈরি হওয়ার আগে ভুক্তভোগী ব্যক্তি এবং তিনি পরস্পরের বন্ধু ছিলেন।
আসামি আদালতকে জানান, আগের এক সফরের সময় ওই বন্ধু না জানিয়ে তাঁর স্ত্রীর ছবি তোলেন। পরবর্তী সময় তিনি তাঁদের কাউকে না জানিয়ে ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন।
আসামি জানান, তাঁর স্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য আসার পর তিনি বন্ধুকে ছবিগুলো সরিয়ে নিতে বলেছিলেন। তবে ওই বন্ধু সেগুলো সরাতে অস্বীকৃতি জানান। তিনি উল্টো আরও ছবি পোস্ট করতে থাকেন। তাঁর এমন কর্মকাণ্ড আসামি ও তাঁর স্ত্রীর মধ্যে মানসিক চাপ ও উত্তেজনা বাড়িয়ে দেয়।
আদালতে আসামি জানান, এই বিরোধের কারণেই তিনি প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেন। এরপরই তাঁর ওপর প্রাণঘাতী আক্রমণের পরিকল্পনা বাস্তবায়ন করেন।
আদালত ওই প্রবাসী বাংলাদেশিকে ইচ্ছাকৃত ও পূর্বপরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের রায় দেন।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
নয়াপল্টন থেকে বিএনপির শোভাযাত্রা শুরু, যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতীয় -
২
বন্ধ এলএনজি টার্মিনাল চালু, গ্যাসের সরবরাহ বাড়ছে
জাতীয় -
৩
টাউন হলে ঢুকতে বাধা দেওয়ায় তত্ত্বাবধায়ককে হত্যা, বাঁচাতে গিয়ে আহত স্ত্রী
জাতীয় -
৪
যুবকের ছুরিকাঘাতে পৌরসভার কর্মচারী নিহত, স্ত্রী আহত
জাতীয় -
৫
স্বাধীনতা-সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে জাতীয় ঐক্যের বিকল্প নেই: চসিক প্রশাসক
জাতীয় -
৬
নয়াপল্টনে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা
জাতীয় -
৭
জিয়াউর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
জাতীয় -
৮
জাতীয়তাবাদী শক্তির অগ্রযাত্রা বাধাগ্রস্তের ষড়যন্ত্র হতে পারে: বাণিজ্যমন্ত্রী
জাতীয় -
৯
প্রতিবন্ধী উদ্যোক্তাদের জন্য ব্যাংকঋণ ও সেবা সহজ করার আহ্বান
জাতীয় -
১০
ফেসবুকে স্ত্রীর ছবি পোস্ট করায় বন্ধুকে খুন, প্রবাসী বাংলাদেশির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় কুয়েতি আদালতের
জাতীয় -
১১
সিঙ্গাপুরের মালয়ালি সম্প্রদায় নিয়ে ছোটগল্পের বই
জাতীয় -
১২
মোহাম্মদ আলীকে নিয়ে সিরিজ, সাইফ–অক্ষয়ের সিনেমা, ওটিটিতে যা দেখবেন
জাতীয় -
১৩
কিংবদন্তি পন্টিংয়ের সর্বকালের রেকর্ড ভাঙলেন কোহলি
জাতীয় -
১৪
৭ নভেম্বর একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রচিন্তার সূচনাবিন্দু: জাবি উপাচার্য
জাতীয় -
১৫
জনগণের সমর্থনই একটি রাজনৈতিক দলের মূল শক্তি: ত্রাণমন্ত্রী
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন