ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
গণমাধ্যম ডেক্স
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় ছয় মাস বয়সী মোহাম্মদ আরহাম। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।
আজ রোববার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনায় ইজিবাইকচালকসহ চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন আরহামের মা, খালা ও তিন বছর বয়সী বোন।
শিশুটির চাচা ইরফান উদ্দিন প্রথম আলোকে বলেন, অসুস্থ আরহামকে চিকিৎসক দেখিয়ে বাড়ি ফিরছিলেন মা ফাহমিদা ইয়াসমিন (২৩)। ইজিবাইকে মায়ের কোলে ছিল শিশুটি। সঙ্গে ছিলেন বড় বোন ও তিন বছর বয়সী মেয়ে; কিন্তু বাড়ি ফেরা হলো না তাঁদের।
নিহত আরহামের মা ফাহমিদা ইয়াসমিন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের গয়ালমারা পাড়ার বাসিন্দা বোরহান উদ্দিনের স্ত্রী। আহত অন্যরা হলেন ফাহমিদার বড় বোন উর্মি আকতার (৩৪), মেয়ে আরিশা জান্নাত (৩) এবং ইজিবাইকচালক জাফর আলম (৫৫)। জাফর আলম একই ইউনিয়নের মহাজন পাড়ার বাসিন্দা।
আহত ব্যক্তিদের পরিবারের সদস্যরা জানান, শিশু আরহাম ঠান্ডাজনিত রোগে ভুগছিল। আজ সকালে পরিবারের সদস্যদের সঙ্গে তাকে নিয়ে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান মা ফাহমিদা। সেখানে চিকিৎসক দেখিয়ে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে হারবাং স্টেশন এলাকায় একটি পিকআপের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর ইজিবাইকটি তিন টুকরা হয়ে যায়। এ সময় মায়ের কোল থেকে ছিটকে মহাসড়কের পাশের খাদে পড়ে যায় আরহাম। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনায় অন্যরাও গুরুতর আহত হন।
আহত চারজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁদের আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিরিংগা হাইওয়ে থানার পুলিশ সার্জেন্ট জাকিবুল ইসলাম বলেন, হারবাং স্টেশন এলাকায় সেনাবাহিনীর একটি পিকআপের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত ও চারজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রামে পাঠানো হয়েছে। পিকআপ ও দুর্ঘটনাকবলিত ইজিবাইকের অংশগুলো জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ
জাতীয় -
২
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেন
জাতীয় -
৩
রোজায় ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ঋণপত্রের মার্জিন কমাল সরকার, পণ্যগুলো কী
জাতীয় -
৪
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
জাতীয় -
৫
চার মহাদেশে চার নির্বাচন যে বার্তা দিচ্ছে
জাতীয় -
৬
দিনাজপুরে আওয়ামী লীগ নেতা ফিজারসহ গ্রেপ্তার ৫
জাতীয় -
৭
৭ নভেম্বরের পরদিন: ক্যান্টনমেন্টে শৃঙ্খলা ফেরানোর সেই রুদ্ধশ্বাস ২৪ ঘণ্টা
জাতীয় -
৮
শীত, গ্রীষ্ম নাকি বর্ষা কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ মানুষের?
জাতীয় -
৯
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫
জাতীয় -
১০
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে
জাতীয় -
১১
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সারাবাংলা -
১২
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান
খেলাধুলা -
১৩
জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি
জাতীয় -
১৪
রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
জাতীয় -
১৫
১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন