|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

‎দিনাজপুরে আওয়ামী লীগ নেতা ফিজারসহ গ্রেপ্তার ৫

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৬:০৭ পিএম
৩৬৬ পঠিত
‎দিনাজপুরে আওয়ামী লীগ নেতা ফিজারসহ গ্রেপ্তার ৫
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
‎দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজারসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, ‎শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভ...

‎দিনাজপুরের চিরিরবন্দরে পুলিশের বিশেষ অভিযানে উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজারসহ দলটির পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে, ‎শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং নাশকতামূলক ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ষড়যন্ত্রমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে চিরিরবন্দর থানায় দায়ের করা একটি মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতরা হলেন- চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে ফিজার (৫৫), আব্দুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. গিয়াসউদ্দিন (৬০), উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. একরামুল আলম (৪০), আব্দুলপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. এমরান (৪৫) এবং আওয়ামী লীগ সমর্থক মো. জাহিদুল সরকার (৪৮)।

পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে চিরিরবন্দর থানায় দায়ের করা মামলা নম্বর-২২, জিআর নম্বর-১৬১, তারিখ ২০ জুন ২০২৬। সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ (সংশোধনী-২০২৩)-এর ৮/৯(১), ১০ ও ১৩ ধারায় মামলাটি করা হয়েছে।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুন-নবী জানান, রোববার (৮ নভেম্বর) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। 

সূত্র: নতুন আরএসএস সোর্স