রোজায় ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ঋণপত্রের মার্জিন কমাল সরকার, পণ্যগুলো কী
গণমাধ্যম ডেক্স
আসন্ন রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, ছোলা, পেঁয়াজ, খেজুরসহ ১০টি নিত্যপণ্যের আমদানি ঋণপত্র (এলসি) খোলার ক্ষেত্রে নগদ মার্জিন ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ন্যূনতম পর্যায়ে রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের আমদানি সহজ এবং বাজারমূল্য সহনীয় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। মূল্যবৃদ্ধি ঠেকানো গেলে ভোক্তারা অপেক্ষাকৃত সহনীয় দামে এসব পণ্য পাবেন।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক থেকে এ–সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জারি করা এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে, যা ২০২৭ সালের ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
পণ্যগুলো কী
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় যে ১০টি পণ্যের এলসি মার্জিন ন্যূনতম রাখার কথা বলা হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে চাল, গম, আটা, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল (সয়াবিন ও পাম অয়েল), চিনি, ছোলা, মটর, মসলা ও খেজুর।
এ ছাড়া অভ্যন্তরীণ বাজারে এসব পণ্যের পর্যাপ্ত ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে আমদানির ক্ষেত্রে ঋণপত্র স্থাপনে ব্যাংকগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এলসি মার্জিন কী এবং এর প্রভাব
সহজ কথায় বলা যায়, এলসি বা আমদানি ঋণপত্র খোলার সময় ব্যবসায়ী বা আমদানিকারককে ব্যাংককে যে নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ বা সিকিউরিটি জমা দিতে হয়, তাকেই এলসি মার্জিন বলা হয়। এটি সাধারণত মোট এলসি মূল্যের একটি নির্দিষ্ট শতকরা হার হয়ে থাকে। যেমন মার্জিন ১০০ শতাংশ হলে আমদানির সমপরিমাণ অর্থই নগদ জমা দিয়ে এলসি খুলতে হয়। মার্জিন ন্যূনতম বা শিথিল হলে খুব অল্প পুঁজি বা ব্যাংকের সঙ্গে সুসম্পর্কের ভিত্তিতে কম নগদ জমার মাধ্যমেই এলসি খোলা সম্ভব হয়।
এলসি খোলার ক্ষেত্রে নগদ মার্জিন কম থাকলে ব্যবসায়ীদের নিজস্ব মূলধনের ওপর বাড়তি চাপ পড়ে না। এর ফলে ছোট ও মাঝারি আমদানিকারকসহ অনেকেই সহজে বেশি পরিমাণে পণ্য আমদানির সুযোগ পান, যা বাজারে পণ্যের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
অপর দিকে নগদ মার্জিন ১০০ শতাংশ বা উচ্চহারে নির্ধারিত থাকলে ব্যবসায়ীদের বড় অঙ্কের নগদ অর্থ ব্যাংকে আটকে যায়। এতে আমদানিকারকদের ঋণপত্র খোলার সক্ষমতা কমে যায়, যার ফলে বাজারে পণ্যের সরবরাহ কমে কৃত্রিম সংকট এবং পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়।
রমজানে চাহিদা বাড়ে কেন
প্রতিবছর পবিত্র রমজান মাসে ছোলা, ডাল, ভোজ্যতেল, চিনি, মসলা ও খেজুরের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যগুলোর চাহিদা স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায়। রমজানে মানুষের খাদ্যাভ্যাসে পরিবর্তন আসে। ইফতার ও সাহ্রিতে ছোলা, পেঁয়াজু, বেগুনি, ফলের শরবত, মিষ্টিসহ ভারী খাবারের আয়োজন বাড়ে। ফলে ভোজ্যতেল, চিনি, ছোলা, ডাল ও মসলার ব্যবহার বেড়ে যায়।
এই মাসে পরিবার ও করপোরেট পর্যায়ে এবং বিভিন্ন প্রতিষ্ঠানে বড় পরিসরে ইফতার পার্টির আয়োজন করা হয়, যা পাইকারি ও খুচরা বাজারে অতিরিক্ত চাহিদার চাপ তৈরি করে। রমজানের শুরুতেই একসঙ্গে কিছুটা বেশি পরিমাণে পণ্য কিনে ঘরে রাখার একটি সাধারণ প্রবণতা ভোক্তাদের মধ্যে দেখা যায়, যা বাজারে সাময়িকভাবে অতিরিক্ত চাহিদার সৃষ্টি করে।
সূত্র: প্রথম আলো
জাতীয় বিভাগের আরও খবর
-
১
অস্ত্রধারী যুবককে শনাক্ত করতে পারেনি পুলিশ, দায় নিতে চায় না বিএনপির কোনো পক্ষ
জাতীয় -
২
নিউজিল্যান্ডের উপকূলে ৪৫টি পাইলট তিমি আটকে পড়ল কেন
জাতীয় -
৩
রোজায় ১০ পণ্যের মূল্যবৃদ্ধি ঠেকাতে ঋণপত্রের মার্জিন কমাল সরকার, পণ্যগুলো কী
জাতীয় -
৪
ইজিবাইকে মায়ের কোলে ছিল ছোট্ট আরহাম, হঠাৎ ছিটকে পড়ে যায় খাদে
জাতীয় -
৫
চার মহাদেশে চার নির্বাচন যে বার্তা দিচ্ছে
জাতীয় -
৬
দিনাজপুরে আওয়ামী লীগ নেতা ফিজারসহ গ্রেপ্তার ৫
জাতীয় -
৭
৭ নভেম্বরের পরদিন: ক্যান্টনমেন্টে শৃঙ্খলা ফেরানোর সেই রুদ্ধশ্বাস ২৪ ঘণ্টা
জাতীয় -
৮
শীত, গ্রীষ্ম নাকি বর্ষা কোন ঋতু সবচেয়ে বেশি পছন্দ মানুষের?
জাতীয় -
৯
রাজবাড়ীতে মাকে সঙ্গে নিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতার মিছিল, আটক ৫
জাতীয় -
১০
কর অঞ্চল-দিনাজপুরে নিয়োগ, চাকরির সুযোগ দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়ে
জাতীয় -
১১
আলোচিত সেই এমপির সমাবেশের মঞ্চের সামনে ককটেল নাকি বোমা?
সারাবাংলা -
১২
মালদ্বীপকে উড়িয়ে দিয়ে সেমিফাইনালের স্বপ্ন দেখছে পাকিস্তান
খেলাধুলা -
১৩
জিপিএ নয়, মেধা ও দক্ষতায় ১ কোটি ৩০ লাখ টাকার স্কলারশিপ দেবে সোনারগাঁও ইউনিভার্সিটি
জাতীয় -
১৪
রমজানে নিত্যপণ্যের আমদানি সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
জাতীয় -
১৫
১০ নভেম্বর রাত ৮টায় শুরু হচ্ছে দারাজের ১১.১১ ক্যাম্পেইন, থাকছে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়
জাতীয়
-
১
সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি
চাকরির খবর -
২
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও চ্যাটজিপিটির নতুন ভার্সন উন্মোচন
তথ্য-প্রযুক্তি -
৩
মানসিক মানসিক চাপ কমাতে মেডিটেশন ও ইয়োগার ভূমিকা
স্বাস্থ্য -
৪
ইসলামী ব্যাংকে সাড়ে পাঁচ হাজার কর্মকর্তা কর্মস্থলে অনুপস্থিত!
বাংলাদেশ -
৫
বাংলাদেশে ৫জি নেটওয়ার্ক সম্প্রসারণে নতুন বিনিয়োগ
তথ্য-প্রযুক্তি -
৬
সাইবার নিরাপত্তা রক্ষায় সরকারি পর্যায়ে বিশেষ অ্যালার্ট জারী
তথ্য-প্রযুক্তি -
৭
বিরল ও বিলুপ্তপ্রায় প্রজাতির ঘড়িয়ালের অভয়াশ্রম শান্তি মিশন
সারাবাংলা -
৮
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন ৩ সাংবাদিক
আইন-আদালত -
৯
তৎপরতা নাই ট্রাফিক পুলিশের: নগরজুড়ে চরম যানজট
রাজধানী -
১০
অধিনায়কত্ব কোনো সাইন না: টি-টোয়েন্টি নিয়ে সাকিবের বিস্ফোরক মন্তব্য
খেলা -
১১
আরসিবিসির বিরুদ্ধে রিজার্ভ চুরি নিয়ে মামলা চলবে: মার্কিন আদালত
আইন-আদালত -
১২
কিডনি সুস্থ রাখতে দৈনন্দিন পানি পানের সঠিক নিয়মাবলী
স্বাস্থ্য -
১৩
স্মার্টফোন ব্যাটারির আয়ু বাড়াতে বিশেষজ্ঞদের বিশেষ টিপস
তথ্য-প্রযুক্তি -
১৪
Test Sports News 3
খেলা -
১৫
ডেমো নিউজ
সারাবাংলা
সংবাদটি শেয়ার করুন
প্রিয়জন ও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন
সোশ্যাল মিডিয়ায় সরাসরি শেয়ার:
লিংক কপি করুন:
ক্যামেরা দিয়ে স্ক্যান করে খবরটি মোবাইলে খুলুন