|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: এমপি আজাদ

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৫৯ পিএম
৪৩৭ পঠিত
৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: এমপি আজাদ
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলের গৌরবোজ্জ্বল ইতিহাস, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী...
নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেছেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। দলের গৌরবোজ্জ্বল ইতিহাস, ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য এবং রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।’ রোববার (৮ নভেম্বর) আড়াইহাজার উপজেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  এর আগে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিপুল নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের পদচারণা ও স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। দিনব্যাপী আড়াইহাজার উপজেলা বিএনপির আয়োজনে পৌর এলাকায় এসব কর্মসূচি পালিত হয়। আলোচনা সভা শেষে নেতাকর্মীদের নিয়ে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।   এ সময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ সব ভেদাভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার এবং জনগণের প্রত্যাশা পূরণে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সূত্র: কালবেলা