|
| |
রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বত্ব © ২০২৬ গণমাধ্যম। সর্বস্বত্ব সংরক্ষিত।

সর্বশেষঃ

খুলনায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা

গণমাধ্যম ডেক্স

গণমাধ্যম ডেক্স

প্রকাশ : ০৮ নভেম্বর, ২০২৬, ০৯:৩৯ পিএম
২৪৪ পঠিত
খুলনায় দুর্বৃত্তদের লক্ষ্যভ্রষ্ট গুলির শিকার শিক্ষা কর্মকর্তা
যুক্ত থাকুন
সর্বশেষ খবরের জন্য ফলো করুন:
খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে। আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অ...

খুলনা মহানগরীতে আবারও গুলির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের ছোড়া লক্ষ্যভ্রষ্ট গুলিতে মশিউর রহমান (৫৯) নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর মিয়াপাড়া এলাকার কেন্দ্রীয় জামে মসজিদের পাশে হাসানের চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

আহত মশিউর রহমান রূপসা উপজেলা শিক্ষা অফিসে হিসাবরক্ষক পদে কর্মরত। তার বাবার নাম মোজাম্মেল হক।

মশিউর রহমান জানান, মেয়ের জন্য খাবার কিনতে মিয়াপাড়া থেকে পিটিআই মোড়ের দিকে যাচ্ছিলেন তিনি। পথে হাসানের চায়ের দোকানের সামনে পৌঁছালে তিনজন ব্যক্তিকে দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা অন্য কাউকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে তার বাম পাঁজরের নিচে লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন জানান, কারা কী উদ্দেশ্যে গুলি করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে।

সূত্র: কালবেলা